1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

নালিতাবাড়ী ট্রাক মালিক সমিতি-শ্রমিক ইউনিয়নের উদ্যোগ: মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার ও ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী ট্রাক, মিনিট্রাক, ট্যাঙ্কলড়ি ও কাভার্ডভ্যান মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের যৌথউদ্যোগে মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদের উপহার ও সাড়ে ছয়শ ভিক্ষুকের মাঝে নগদ অর্থ এবং প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে শহরের নিলামপট্টিস্থ সংগঠনটির কার্যালয়ে এসব বিতরণ করা হয়।

ট্রাক, মিনিট্রাক, ট্যাঙ্কলড়ি ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি অরুণ চন্দ্র সরকারের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রীষ্টফার হিমেল রিছিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি, সহকারী পুলিশ সুপার রায়হানা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, ট্রাক, মিনিট্রাক, ট্যাঙ্কলড়ি ও কাভার্ডভ্যান মালিক সমিতি শেরপুর জেলা শাখার কার্যকরি সভাপতি দুলাল মিয়া।

এছাড়াও ট্রাক, মিনিট্রাক, ট্যাঙ্কলড়ি ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক শামছুল আলম সওদাগর, শেরপুর জেলা ট্রাক, মিনিট্রাক, ট্যাঙ্কলড়ি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন নালিতাবাড়ী উপ-কমিটির সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক কামরুল হাসান জাবেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সাবেক কৃষিমন্ত্রী, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি’র পরামর্শক্রমে এসময় ৬৫০ জন ভিক্ষুক-ভিখারীনির মাঝে ২শ করে নগদ অর্থ, সেমাই, চিনি ও সাবান এবং ২০জন মুক্তিযোদ্ধার মাঝে পাঞ্জাবি উপহার প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com