
নকলা (শেরপুর ) : শেরপুরের নকলায় প্রচন্ড গরমের অতীষ্ট হয়ে সেচপাম্পে গোসল করতে গিয়ে সজিব মিয়া (১৭) নামে এক যুবক বিদ্যুতায়িত হয়ে মারা গেয়েছে।
গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক একটার দিকে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুরআলগা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সজিব ওই এলাকার আব্বাস আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সজিব মিয়া মিয়া মধ্যরাতে প্রচন্ড গরমের কারনে বাড়ির দক্ষিণ পাশে জনৈক আব্দুর গফুরের বৈদ্যুতিক সেচপাম্পে গোসল করতে যায়। এসময় সে বিদ্যুতায়িত হয়ে পড়লে প্রতিবেশি আশিক টের পেয়ে পরিবারের লোকজন খবর দেয়। পরে পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।