
নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী পৌর শহরের বিভিন্ন মহল্লার প্রায় হাজারো নারী-পুরুষের মাঝে যাকাতের অর্থায়নে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) বেলা এগারোটার সময় শহরের গড়কান্দা হাসপাতাল রোড এলাকায় নিজ কার্যালয় থেকে এসব বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলম।
এসময় অতিথি হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী। এছাড়াও উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ফায়সাল সরকার, যুবলীগ নেতা পবন সাহা, ছাত্রলীগ নেতা রাসেল, ব্যবসায়ী নয়নসহ অন্যরা উপস্থিত ছিলেন।