
শেরপুর : ঈদুল ফিতরকে কেন্দ্র সরকার নির্ধারিত ভাড়ায় শেরপুর থেকে ঢাকাগামী বাস চলবে, যদি কেউ যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার থেকে বেশি আদায়ের চেষ্টা করেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা বাস-কোচ মালিক সমিতি।
আজ দুপুরে জেলা বাস-কোচ মালিক সমিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ছানু।
তিনি আরো বলেন, যদি বাসের ভাড়া বাড়ানো হয়, তা হবে জটসামান্য। যদি এর ব্যত্যয় ঘটে; তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় সমিতির নেতাকর্মীসহ বাস মালিকরা উপস্থিত ছিলেন।