1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের গল্প বললেন প্রিয়াঙ্কা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে হলিউডের কাজ নিয়েই বছর জুড়ে ব্যস্ত থাকেন এই অভিনেত্রী। তার অভিনীত ‘সিটাডেল’ সিরিজটি চলতি মাসে মুক্তি পাবে। স্পাই-থ্রিলার ঘরানার এ সিরিজে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করেছেন ‘গেম অব থ্রোনস’খ্যাত তারকা রিচার্ড ম্যাডেন।

রুশো ব্রাদার্স প্রযোজিত এই সিরিজে একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা-রিচার্ড। সিরিজটিতে প্রিয়াঙ্কা এবং রিচার্ডের রসায়ন নিয়ে ইতোমধ্যে জোরালো আলোচনা শুরু হয়েছে। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা প্রিয়াঙ্কা-রিচার্ডের জন্য কতটা সহজ ছিল? টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রশ্নের মুখোমুখি হন এই তারকা জুটি।

ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান রিচার্ড। তার ভাষায়— ‘আমি এই প্রশ্নটা এড়িয়ে যেতে চাই।’ রিচার্ডের কথা শেষ না হতেই এ প্রসঙ্গে বলতে শুরু করেন প্রিয়াঙ্কা। হাসতে হাসতে এ অভিনেত্রী বলেন, ‘তারা শুধু এটাকে পর্দায় দেখতে পান। কিন্তু তারা জানেন না, ওই দৃশ্যের শুটিংয়ের সময়ে ঘরের ভেতরে ২ হাজার মানুষ উপস্থিত ছিলেন।’

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘আমরা পরস্পরকে সাহায্য করেছি। ক্যামেরার অ্যাঙ্গেল নিয়ে অস্বস্তি বোধ হলে আমি রিচার্ডকে বলেছি, এই স্থানে হাত রেখে আমাকে ঢেকে দাও। একইভাবে রিচার্ড আমাকে বলেছিল, তুমি এই স্থানে হাত রাখো।’

‘সিটাডেল’ সিরিজটি পরিচালনা করেছেন প্যাট্রিক মরগ্যান। প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com