
বান্দরবান; বান্দরবানে সদর উপজেলা কুহালং ইউনিয়ন থেকে রাত সাড়ে ১০টা দিকে খোরশেদ আলম (১৯) নামে তামাক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বত্তরা। অপহৃত ব্যক্তি বান্দরবান কালেক্টর স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণিতে অধ্যায়নরত বলে জানা গেছে।
গত (২০ এপ্রিল) রাতে কুহালং ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড বাঘমারা পাড়ার এলাকা এই অপরহরণে ঘটনা ঘটে। তবে এই ঘটনায় তিনজনের অপহরণ করে নিয়ে গেলেও পরে ২জনকে ছেড়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। তথ্যটি স্থানীয়দের বরাত দিয়ে নিশ্চিত করেছেন কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মারমা।
তিনি বলেন, গতকাল রাত্রে ৭নং ওয়ার্ড থেকে তিনজনকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তারমধ্যে ২ জনকে ছেড়ে দিয়েছে। ঘটনাটি ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। অপহৃত ব্যক্তির ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বটতলিপাড়া গ্রামের বাসিন্দা ও মুন্সি মিয়ার ছেলে।
পরিবারের সদস্যদের বরাতে ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন জানিয়েছেন, রাতে কালো পোশাকে কয়েকজন ব্যক্তি বাঘমারা পাড়ার এসে তাদেরকে খুঁজতে থাকে। এক পর্যায়ে তামাক চুল্লী থেকে খোরশেদ আলম (১৯), মো. শফি (১৩) ও মংসা হ্লা মারমা (১২) সহ তিনজনকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে তারা মো. শফি ও মংসাহ্লা মারমাসহ দুজনকে ছেড়ে দেয়। কিন্তু তামাক কারবারি খোরশেদ আলমকে ধরে নিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর অপহরণকারীরা মো. শফি ও মংসাহ্লা মারমাকে ছেড়ে দিয়েছে এমন খবর জানা গেছে।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম শহিদুল ইসলাম বলেন, অপহরণ ব্যাপারে ইউপি সদস্য অবগত করেছেন। এখনও কেউ অভিযোগ করেনি। তারপরও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।