1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

নিখোঁজের দুই দিন পর ঝিনাইগাতী সীমান্ত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের দুই দিন পর চাঁন মিয়া (৫২) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি সীমান্ত এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। চাঁন মিয়া উপজেলার নলকুড়া ইউনিয়নের গজাড়িকুড়া গ্রামের জলিল মুন্সির ছেলে।

নিহতের ছেলে ইমরান হোসেন জানান, ঈদের আগের দিন শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হন চাঁন মিয়া। রাতে বাড়ি ফিরে না আসায় বহু খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে আজ (রোববার) দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কারন জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com