1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

ঝালকাঠিতে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে সাবেক ইউপি সদস্য আ. রব হাওলাদারসহ দুজনকে কুপিয়ে হত্যা করেছে তাদের প্রতিপক্ষ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগইরহাটা এলাকায় ঘটে এ ঘটনা।

স্থানীয় সূত্র জানায়, জগইরহাট এলাকার খাদেম হোসেনের সঙ্গে দীর্ঘ দিনের বিরোধ চলছিল সাবেক ইউপি সদস্য আ. রব হাওলাদারের। তাদের মধ্যে হামলা, জখম ও পাল্টা হামলার ঘটনায় আদালতে একাধিক মামলা চলমান। সোমবার রাত সাড়ে ৮টার দিকে খাদেম হোসেন ও রব হাওলাদারের মধ্যে ঝগড়া বাধে। এ ঘটনার পর আ. রব হাওলাদার এবং সঙ্গে থাকা তার ভাইয়ের ছেলে বেলায়েত হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে নিস্তেজ করে ফেলে রাখা হয়। ঘটনাস্থলেই তারা দুজন মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার রাজাপুর হাসপাতালে নিলে কর্তব্যরত স্বাস্থ্য সহকারী মানিক হালদার মৃত ঘোষণা করেন।

মানিক হালদার জানান, দুজনকে নিথর অবস্থায় নিয়ে আসলে মৃত ঘোষণা করা হয়েছে। উভয়ের দেহের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, জগইরহাট এলাকা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাল (মঙ্গলবার) ময়নাতদন্ত করা হবে। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com