1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

চট্টগ্রামে মা ও ছেলেকে কুপিয়ে খুন

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জমি সংক্রান্ত  বিরোধের জেরে মা ও ছেলেকে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষ। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় শিকলবাহা ইউনিয়নের ২ নং ওয়ার্ড ব্লক পাড় (মাষ্টার হাট) এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের শিকার দুজন হলেন, হোসনে আরা বেগম (৪৫) ও তার ছেলে পারভেজ (৩১)। তারা ওই এলাকার তৈয়ব আহমদের স্ত্রী ও পুত্র।

এই ঘটনায় একই পরিবারে আহত দুজন হলেন- তৈয়ব আহমেদের ছেলে মো. আরজ (২২) ও মো. সিফাত (১৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, চলাচলের জায়গা নিয়ে প্রতিবেশীদের সাথে ঝগড়া চলাকালে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।  এতে ৪/৫ জন আহত হয়। তাদের হাসপাতালে নেয়ার পর মা ও ছেলের মৃত্যু হয়েছে।

শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোবারক হোসেন জানান, হাঁটা-চলার জায়গা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগেও দুই পরিবারে মারামারির ঘটনা ঘটেছে। এ নিয়ে মামলা হয়েছিল। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com