
বান্দরবান : বান্দরবানের চিম্বুক সড়কে উঁচু পাহাড়ে নিজেদের ঐতিহ্যবাহী বাঁশি সুরের আর নেচে-গেয়ে আনন্দঘন পরিবেশে ম্রো সম্প্রদায়ের চাংক্রান পই (বৈসাবি উৎসব) উৎসব পালন করেছে। অর্থাৎ এটি ম্রো সম্প্রদায়ের জনগোষ্ঠীদের বর্ষবরণ অনুষ্ঠান।
মঙ্গলবার (২৫ এপ্রিল) ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট এর আয়োজনে বান্দরবান-চিম্বুক সড়কের ৯ মেইল বটতলী ম্রলং পাড়ায় দিনব্যাপী এ অনুষ্ঠান উদযাপিত হয়।
অনুষ্ঠানের জেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট-এর পরিচালক মংনুচিং মারমা সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সিংয়ইং ম্রো।
অন্যদের মধ্যে জেলা পরিষদের সদস্য সিংঅং খুমী, ৪নং সুয়ালক ইউনিয়নে চেয়ারম্যানের উক্যনু মারমা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাইহ্লাঅং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ম্রো সম্প্রদায়ের বিশ্বাস, কুড়িয়ে পাওয়া বুদ্ধমূর্তিতে পূজা করলে মনোবাসনা পূর্ণ হয়। তাই প্রতিবছর চাংক্রান উৎসবে হাজারও পূজারির ভিড় জমে। ধর্মীয় ও সামাজিক উৎসবটি দেখতে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে থাকে। এক ধরনের মিলন মেলাতে পরিণত হয়। প্রতি বছরের মতো এবারও ম্রোদের ঐতিহ্যবাহী খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা যা ম্রো ভাষা ‘তকেট’ অর্থাৎ শক্তিমত্ত প্রদর্শন করা। এই খেলায় অংশ নেন পুরুষরা।
কথিত আছে, চিংক্লাং ম্রো নামে এক ব্যক্তি ৭০ বছর আগে মাছ ধরতে গিয়ে পানিতে একটি বুদ্ধমূর্তির সন্ধান পান। ওই মূর্তি পূজাকে কেন্দ্র করে চাংক্রান পই উৎসবের প্রচলন হয়েছিল। এরই ধারাবাহিকতা ম্রো সম্প্রদায়ের জনগোষ্ঠীরা দীর্ঘ বছর ধরে পালন করে আসছে।