1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

জেলা পুলিশ সুপারের উদ্যোগে যানজট মুক্ত হলো নীলফামারী শহর

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
মোঃ সাগর আলী, নীলফামারী: নীলফামারী জেলা পুলিশ সুপারের মহতি উদ্যোগে শহরবাসীর দীর্ঘ দিনের দাবীর অবসান ঘটেছে। যানজট মুক্ত শহরে পরিনত হয়েছে নীলফামারী শহর। অপরদিকে রাস্তা দখল করে থাকা ঢাকাগামী কোচগুলির স্থান হয়েছে অলস পড়ে থাকা কেন্দ্রীয় বাস টার্মিনালে।
এক সড়কের শহর নীলফামারী বুকে দাঁবড়ে চলা দানব আকৃতির ১৬-২০ চাকার পাথর-বালু-বাঁশ ভর্তি শত শত ট্রাক-ট্রাক্টর, অবৈধ ভটভটি-নছিমন-করিমন-পাগলুর সাথে অটো রিক্সার বিরামহীন যানজটের সঙ্গে ঘন্টার পর ঘন্টা রাস্তা দখল করে থাকা ঢাকাগামী কোচগুলির সৃষ্ট সীমাহীন দূর্ভোগ যেন শহরবাসীর পিছু ছাড়ছেনা। ঈদ-উল ফিতরের কয়েকদিন আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর আহ্বানে অনুষ্ঠিত সভায় স্থানীয় সাংবাদিকরা দানব আকৃতির ট্রাকগুলি শহরের ভিতর দিয়ে চলাচল বন্ধ রাখা যায় কি না, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। পুলিশ সুপার সকলকে আশ্বস্ত করেন, বিষয়টি নিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোকতপাত করায় তিনি কথা রাখেন। একদিন পরই অনুষ্ঠিত সভাতে জোড়ালো দাবি ওঠে বিষয়টি নিয়ে। বরাবরের ন্যায় সিদ্ধান্ত আসে ভারী যানচলাচল বন্ধের। সভায় উপস্থিত বাঘা বাঘা প্রতিনিধিরা ভূরু কুচকান। কেউ কেউ আবার পক্ষ-বিপক্ষ নিয়েও নানান মন্তব্য করেন। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই দানব ট্রাকের সঙ্গে ভাড়ি যানবাহন চলাচল সীমিত হতে থাকে। পরের দিন রাত ১১টার আগে শহরে দানব আকৃতির ট্রাক আর খুব একটা চোখে পড়েনি।
জানতে চাইলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন, ভোর ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত পাথর-বালু-বাঁশ ভর্তি ট্রাক গুলি শহরের ভিতর দিয়ে চলাচল করতে পারবে না। ট্রাফিক বিভাগকেও এ বিষয়ে নির্দেশ প্রদান করা হয়েছে।
এদিকে রাস্তা দখল করে ঠাঁয় দাড়িয়ে থাকা ঢাকাগামী কোচগুলির উটকো ঝামেলা সরাতে তড়িৎ উদ্যোগি হন পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ। তিনিও আদেশ জারি করেন, রাস্তায় নয় এখন থেকে সমস্ত ঢাকাগামী কোচ অলস পড়ে থাকা নীলফামারী কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়াবে। সেখান থেকেই যাত্রী ওঠানামা করতে হবে। ফলে শহরবাসীর দীর্ঘ দিনের দাবী আর সাংবাদিকদের লিখনির সুফল পেতে শুরু করেছেন শহরবাসী। যানজট মুক্ত হতে থাকে এক সড়কের শহর নীলফামারী। পুলিশ সুপার আর মেয়র মহোদয়কে সাধুবাদ জানাতেও ভোলেননি শহরবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com