1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

এক পুরুষের জীবনে দুই নারীর অবস্থান নিয়ে জয়ার ‘অর্ধাঙ্গিনী’

  • আপডেট টাইম :: রবিবার, ৭ মে, ২০২৩

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সমান তালে দুই বাংলায় কাজ করে যাচ্ছেন তিনি। কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে জয়া অভিনীত ‘অর্ধাঙ্গিনী’।

২০১৯ সালে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। নির্মাণ শেষে দীর্ঘ চার বছর পর মুক্তির পালা। জয়া আহসান সিনেমাটির পোস্টার নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন। পোস্টারে একটি ফাটলের এক দিকে তার মুখ, আরেক দিকে চূর্ণী গঙ্গোপাধ্যায়ের। এ সিনেমায় অম্বরীশ ভট্টাচার্যকেও দেখা যাবে। জয়া এই পোস্টার শেয়ার করে লেখেন, ‘সত্যিই কি অর্ধেক হয়? অর্ধাঙ্গিনী আসছে ২ জুন।’

এই সিনেমার গল্পে উঠে আসবে এক পুরুষের জীবনে দুই নারীর অবস্থান। একজন তার প্রাক্তন। একজন বর্তমান। এই দুই নারী কী প্রকৃত অর্থেই সেই পুরুষের অর্ধাঙ্গিনী হয়ে উঠতে পেরেছিলেন? এক পুরুষের জীবনে কী এক নারী ৫০ শতাংশ অধিকার করে থাকতে পারে? এই প্রশ্নগুলো যেন ছুড়ে দেবে এই ছবি।

এর আগে এই সিনেমার প্রথম যে পোস্টার প্রকাশ্যে এসেছিল, সেখানে একটি আপেলকে দুই সমান ভাগে কাটা অবস্থায় দেখা গিয়েছিল। সেই বিষয়ে কৌশিক সেন আজকালকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, ‘একটা আপেল সমান ভাগ করে কাটা, কোনো এক দিকে বেশি, কোনো এক দিকে কম নয়। এটার থেকে ভালো প্রতীক তো আর কিছুই হতে পারে না।’

‘বিজয়া’, ‘বিসর্জন’-এর পর ফের কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘অর্ধাঙ্গিনী’তে অভিনয় করেছেন জয়া আহসান। আগের দুটি সিনেমা দুই বাংলাতেই ব্যাপক সমাদৃত হয়েছিল। এবার দেখার বিষয়, নতুন সিনেমাটি দর্শক প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com