1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খুলনায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আর কিছুক্ষণের অপেক্ষা পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬ শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ প্রস্তাবিত বাজেটে যেসব পণ্য-সেবার দাম বাড়তে পারে, কমতে পারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর

  • আপডেট টাইম :: রবিবার, ১২ এপ্রিল, ২০২০

ঢাকা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম হত্যাকারী ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২ টা ১ মিনিটে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই ফাঁসি কার্যকর করা হয়৷ ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জেলার বলেন, ‘ফাঁসি কার্যকর করা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরে দাফনের ব্যবস্থা করা হবে। এজন্য পুলিশি পাহারা নিশ্চিত করা হয়েছে।’

এর আগে রাত পৌনে ১১ টার দিকে কারাগারে প্রবেশ করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান ও ঢাকার সিভিল সার্জন আবু হোসেন মো. মাইনুল আহসান। এসময় তারা আব্দুল মাজেদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় মাজেদকে তওবা পড়ান কারা মসজিদের ইমাম।

এর আগে, এর আগে, শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় পরিবারের সদস্যরা দেখা করেন আব্দুল মাজেদের সঙ্গে। তবে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলেননি।

প্রসঙ্গত, গত সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে আবদুল মাজেদকে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন মঙ্গলবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর বৃহস্পতিবার তার মৃত্যুর পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানা জারির পর ওইদিনই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে প্রাণভিক্ষার আবেদন করেন আত্মস্বীকৃত এই খুনি। শুক্রবার প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেন রাষ্ট্রপতি।

উল্লেখ্য, ৭৫-এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে আব্দুল মাজেদসহ ১২ ঘাতক৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com