1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

শ্রীবরদীতে পিতার বয়সী কৃষক কর্তৃক ধর্ষণের পর কিশোরী অন্তঃস্বত্ত্বা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে পিতার বয়সী এক কৃষক কর্তৃক ধর্ষণের শিকার অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী (১৪) সাত থেকে আট মাসের অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় ছাত্রীটির মা বাদী হয়ে শুক্রবার দুপুরে তিনজনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা করেছেন।
পুলিশ জানায়, অন্তঃস্বত্ত্বা কিশোরীর বাবা উপজেলার গোসাইপুর ইউনিয়নের আব্দুস ছালামের বর্গাচাষী হিসেবে কাজ করতেন। কিছুদিন আগে ছাত্রীর বাবা মারা যান। এরপর থেকে জমির মালিক ছালাম মাঝে-মধ্যে তাদের বাড়িতে যাওয়া-আসার সুবাদে কিশোরীকে নানা সময় কুপ্রস্তাব দিত। বিষয়টি কিশোরী তার মাকে জানালে মা ছালামকে সতর্ক করেন। এরপর সুযোগ বুঝে ছালাম গত ৫ এপ্রিল থেকে ২০ মে’র মধ্যে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে নানা প্রলোভনে ফেলে ছালাম ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে এবং এ কথা কাউকে না বলার জন্য হুমকি দিয়ে যায়। সম্প্রতি কিশোরীর শরীরে পরিবর্তন দেখা দিলে তার মাকে ঘটনা খুলে বলে। এরপর গত ২২ ডিসেম্বর অন্তঃস্বত্ত্বা কিশোরী, তার মা ও স্বজনেরা ছালামের বাড়িতে গিয়ে এ ঘটনার বিষয়ে জানতে চাইলে ছালাম ও তার সহযোগীরা হুমকি দেয় ও ঘটনা ধামাচাপা দিতে চাপ প্রয়োগ করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অন্তঃস্বত্ত্বা কিশোরীর মা বাদী হয়ে ছালামসহ তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৫-৬ জনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
– ফরিদ আহমেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com