
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা প্রশাসন ও কাজী ফার্মস লিমিটেডের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ারুল কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সায়েম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান এবং উপজেলা প্রশাসন, মৎস্য অফিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা ও জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান শেষ হয়।