1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

পতিত জমিতে চাষাবাদ : নীলফামারী পুলিশ সুপারের সফল চেষ্টা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
মোঃ সাগর আলী, নীলফামারী : নীলফামারী সদরের পলাশবাড়ি ইউনিয়নের নটখানা এলাকায় অবস্থিত নীলকুঠির আশপাশের পুলিশের পতিত জমিতে আবাদ হচ্ছে হরেক প্রজাতির ফসল। উঠতি ফসলের সবুজে সমারোহে ভরে গেছে মাঠ, ফলনও হয়েছে বাম্পার। প্রধানমন্ত্রীর নিদের্শনা ছিলো এক ইঞ্চি জমিও পতিত না রাখার সে বিষয়ে বিশেষ তৎপর বর্তমান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। তিনি নীলফামারী জেলায় যোগদানের পর থেকেই নটখানা এলাকায় দীর্ঘ দিন যাবত পুলিশের প্রায় ২৫বিঘা জমিতে চাষাবাদের জন্য জোড় তৎপরতা চালিয়ে আসছিলেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এসব পতিত জমিতে আবাদ হচ্ছে শসা, পেঁপে, করলা, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, ধোনদল, বেগুন, পুঁইশাক, লাল শাক, মরিচ, ডাটা, লাউ, ভূট্টাসহ নানা জাতের ফসল। এসব ফসল পরিচর্যা করতেও দেখা গেছে পুলিশ সদস্যদের।  এখানে কর্মস্থানেরও সৃষ্টি হয়েছে আশপাশের কৃষকদের।
ওই এলাকার চাষী গণেশ চন্দ্র রায় বলেন, আমাদের এখানকার এই জমিটি দীর্ঘদিন ধরে পতিত ছিল। প্রায়   পাঁচ  মাস আগে পুলিশ সুপার স্যার এখানে এসে বিভিন্ন ফসলের আবাদ শুরু করেছে। এখানে বিভিন্ন ধরনের ফসলের চাষ হচ্ছে। চাষীরাও অনেক ক্ষেত্রেই এরকম ফসল ফলাতে পারে না।
পার্শ্ববর্তী চাষী আশরাফুল ইসলাম বলেন, নীলকুঠির আশপাশের জমিগুলো আগে পতিত ছিল। এখন পুলিশ সদস্যরা এখানে চাষাবাদ করছে। সবজি বাগানগুলো চোখে পড়ার মতো।
জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন, করোনা পরবর্তী সময়ে সারা বিশ্বের মন্দা অর্থনীতি অবস্থা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন কোন জমি যাতে অযথা ফেলে রাখা না হয়। সে লক্ষ্যে বাংলাদেশ পুলিশের অভিভাবক  মাননীয় আইজিপি স্যারও আমাদের নির্দেশনা দিয়েছেন পুলিশের যেখানেই পতিত জমি আছে সেখানেই  ফসল ফলাতে। তাছাড়াও পুলিশের যেখানেই পুকুর বা ডুবা আছে সেখানেও মাছ চাষ করতে। নীলফামারী জেলা পুলিশ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আইজিপি স্যারের বিশেষ মনিটরিং এর ফলে আমরা নীলফামারী জেলার নটখানা এলাকা ছাড়াও প্রতিটি থানা-ফাঁড়ির  প্রায় সবধরণের পতিত জমিই চাষাবাদের আওতায় এনেছি । পুলিশের তত্ত্বাবধানে উৎপাদিত বিভিন্ন রকমের সবজি জেলায় কর্মরত পুলিশ এবং তাদের পরিবারের সদস্যরাও খাচ্ছেন। নিজের হাতে সবজি উৎপাদন করে খাওয়ার মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে, যা নীলফামারী জেলা পুলিশের সদস্যরা করছেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com