1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা জুনে দেশজুড়ে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮ ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হলো পদ্মার ৩৫ কেজির কাতল মাছ সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ তেহরানে আলি খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে, মারা গেছেন টিভি অভিনেত্রী বৈভবী

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ মে, ২০২৩

বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ভারতীয় টিভি অভিনেত্রী বৈভবী উপাধ্যায়। মঙ্গলবার (২৪ মে) বিকালে হিমাচল প্রদেশে গাড়ি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। সেখানেই মারা যান ৩২ বছর বয়সী বৈভবী।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এ অভিনেত্রী তার হবু বরের সঙ্গে গাড়িতে ছিলেন। তাদের বহন করা গাড়িটি খাড়া মোড়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। বৈভবীর ভাই হিমাচলে গিয়েছেন বোনের মরদেহ মুম্বাই নিয়ে আসার জন্য। বুধবার (২৪ মে) তার শেষকৃত্য সম্পন্ন হবে।

‘সারাভাই ভার্সেস সারাভাই টেক টু’-তে বৈভবীর সহশিল্পী ও প্রযোজক জেডি মাজেথিয়া আরেকটি সংবাদমাধ্যমকে জানিয়েছে, অভিনেত্রীর গাড়ি পাহাড়ি রাস্তায় বাঁক নেওয়ার সময় খাদে গিয়ে পড়ে। এ গাড়িতে বৈভবীর সঙ্গে ছিলেন তার হবু বর, যার অবস্থা স্থিতিশীল রয়েছে।

জেডি মাজেথিয়া এক টুইটে লিখেন, ‘এটি অবিশ্বাস্য, দুঃখজনক এবং মর্মান্তিক। জীবন যে এতটা অনিশ্চিত তা যেন বিশ্বাস করতে পারছি না। জীবনের কোনো ভরসা নেই। খুব ভালো একজন অভিনেত্রী, আমার খুব কাছের বন্ধু বৈভবী উপাধ্যায়। যাকে মানুষ ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর জেসমিন হিসেবেই চেনেন।’

গুজরাটি থিয়েটার জগতের জনপ্রিয় মুখ ছিলেন বৈভবী। টিভি শো ‘কেয়া কাসুর হ্যায় আমলা কা’, ডিজিটাল সিরিজ ‘প্লিজ ফাইন্ড অ্যাটাচড’ এবং ‘ছাপাক’ সিনেমায়ও অভিনয় করেছেন বৈভবী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com