1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কয়লা সংকটে বন্ধ হয়ে গেলো দেশের সর্ববৃহৎ পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র

  • আপডেট টাইম :: সোমবার, ৫ জুন, ২০২৩

পটুয়াখালী: কয়লা সংকটে বন্ধ হয়ে গেলো পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। সোমবার (৫ জুন) দুপুর ১২টা ৪০মিনিটে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে গত ২৫ মে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট বন্ধ হয়ে যায়।

বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, চিন ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে ২০২০ সালে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। কেন্দ্রটি চালানোর জন্য কয়লা কিনতে ঋণ দিয়ে আসছে চায়না ন্যাশনাল মেশিনারী ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি (সিএমসি)। এপ্রিল পর্যন্ত কয়লার ৩৯০ মিলিয়ন ডলার বকেয়া বিল পরিশোধ না করায় কয়লা সরবরাহ বন্ধ করে দেয় সিএমসি। তবে নতুন করে কয়লা আমদানির জন্য সরকার ও বাংলাদেশ ব্যাংক ১০০ মিলিয়ন ডলার সংস্থান করে দিয়েছে। ইতোমধ্যে এলসি খোলা হয়েছে। চলতি মাসের ২৫ জুন কয়লা আসার কথা রয়েছে। তখন আবারও চালু হবে বিদ্যুৎ উৎপাদন।

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো বলেন, ১২টা ৪০মিনিটে আমাদের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এর বাইরে আর কোনো তথ্য এই মুহূর্তে বলতে পারছি না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com