1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক নেপালের ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যার নেপথ্যে কী? ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না: জি এম কাদের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

শেরপুর: বর্তমান সরকারের অধীনে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেন, ‘বর্তমানে যে পদ্ধতিতে বা বর্তমান সরকারের অধীনে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। এটার পরিবর্তন দরকার। তবে পরিবর্তন কীভাবে হবে, তা সবার (দল–মত) সঙ্গে কথা বলে একমত হতে হবে।’

আজ মঙ্গলবার দুপুরে শেরপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জি এম কাদের এসব কথা বলেন। জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, ‘বর্তমানে আমাদের যে শাসনপদ্ধতি, সেখানে প্রধানমন্ত্রীর হাতে দেশের শতকরা ১০০ ভাগ ক্ষমতা ন্যস্ত করা আছে। কাজেই সম্পূর্ণ মন্ত্রিপরিষদ বা অন্য সবকিছু পরিবর্তন করা হলেও গুণগত পরিবর্তন হবে না। বর্তমান শাসনব্যবস্থায় প্রধানমন্ত্রী যেখানে থাকবেন, সে রকম অবস্থাতেই চলতে থাকবে।’ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে জাতীয় পার্টি নির্বাচনে যাবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের আগে পরিবেশ-পরিস্থিতি দেখে আমরা নির্ধারণ করব। আমাদের নীতিনির্ধারণী যাঁরা আছেন, দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলব এবং দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত নেব।’

এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে আমরা পুরোপুরি সমর্থন করি। যুক্তরাষ্ট্রের আরোপ করা ভিসা নীতি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে। ভিসা নীতিকে বিদেশি হস্তক্ষেপ বলা হলেও এই নীতি জনগণের মনের অবস্থার পক্ষে। তারা (যুক্তরাষ্ট্র) প্রত্যাশা করে, বাংলাদেশে যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। তারা তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই ভিসা নীতিকে সমর্থন করি।’

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক (চুন্নু), প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদসহ জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com