1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

করোনায় ইতালিতে প্রাণ গেলো আরও ৫৬৬ জনের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যর দেশ ইতালিতে করোনাভাইরাসে আরও ৫৬৬ জনের ‍মৃত্যু হয়েছে। যার মাধ‌্যমে দেশটিতে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।  আর আক্রান্তের সংখ‌্যা দাঁড়িয়েছে দেড় লাখেরও বেশি।

সোমবার (১৩ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ইতালির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এ তথ্য তুলে ধরেন।

তিনি জানান, ইতালিতে করোনায় সর্বমোট প্রাণ হারিয়েছেন ২০ হাজার ৪৬৫ জন।  আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৯ হাজার ৫১৬ জন।

ইতালিতে করোনার প্রকোপ কমতে শুরু করেছে জনিয়ে বোরেল্লি বলেন, ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা কমেছে।  সেই সঙ্গে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও বাড়ছে।

সোমবার একদিনেই ১ হাজার ২২৪ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।  আর মোট সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৪৩৫ জন।  ইতালি খুব শিগগিরই স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে সংবাদ সম্মেলনে আশাবাদ ব‌্যক্ত করেন তিনি।

এদিকে ইতালিতে করোনায় ৮ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।  দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়ে বলেন, এ মুহূর্তে সবাইকে ইতালিয়ান সরকারের আইন মানতে হবে এবং নিজ বাসায় অবস্থান করে দেশকে সুরক্ষা করতে হবে।

তিনি ইতালি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, আপনার সচেতনতা করোনাভাইরাস মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে। নিজে এবং অন্যের সুরক্ষায় সর্তকতা অবলম্বন করুন। কোনো বাংলাদেশি করোনা আক্রান্ত হলে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে। বেকার কর্মহীনদেরও সহযোগিতা করা হবে।

করোনা সংক্রমণ রোধ করতে ইতালিতে ফের বাড়ানো হয়েছে লকডাউনের সময়।  যা আগামী ৩ মে  পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে এর আগেই কিছু কিছু এলাকায় লকডাউন তুলে নেওয়া হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com