1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক আসামির গায়ের শার্ট নিয়ে নানা প্রশ্ন খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ জুন, ২০২৩

টাঙ্গাইল: সেতুর ওপরে দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ার কারণে দফায় দফায় টোল আদায় বন্ধ, অতিরিক্ত যানবাহনের চাপ ও চালকদের বেপরোয়া গতির কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৮ জুন) ভোর রাত ৪টা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্লা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে  বিপাকে পড়েছেন ঘরমুখো মানুষ।

পুলিশ জানায়, বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপর গাড়ির সংঘর্ষ ও একটি পিকআপ বিকল হয়ে যায়। পিকআপটি সরাতে ১ ঘণ্টারও বেশি  সময় লেগেছে। এতে ভোর ৪ টা ১৫ থেকে ৪ টা ৫৩ মিনিট পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এর আগেও কয়েক বার টোল আদায় বন্ধ রাখা হয়। এতে যানজট সৃষ্টি হয়।

এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান বলেন, সেতুর ওপর ও মহাসড়কে দুর্ঘটনার কারণে যানজট শুরু হয়। আমরা সড়কে দায়িত্ব পালন করছি। গাড়ির টান শুরু হয়েছে, আশা করি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com