1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনে কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে শিশুসহ নিহত ৬

  • আপডেট টাইম :: সোমবার, ১০ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : চীনের একটি কিন্ডারগার্টেন স্কুলে ছুরিকাঘাতে ছয়জন নিহত হয়েছে। এর মধ্যে তিনজনই শিশু। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে ওই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ২৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম উ বলে জানানো হয়। তিনি লিয়ানজিয়াং শহরের বাসিন্দা। খবর বিবিসির।

এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, ছুরিকাঘাতে এক শিক্ষক এবং দুজন অভিভাবক নিহত হয়েছেন। এছাড়া বাকি তিনজন ওই স্কুলের শিক্ষার্থী। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। হামলায় আরও একজন আহত হয়েছে।

স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে ওই হামলার ঘটনা ঘটেছে। হামলার পর ৮টার দিকে একজনকে গ্রেফতার করা হয়। পুলিশ এই ঘটনাকে ‘ইচ্ছাকৃত হামলা’ বলে অভিহিত করেছে।

ওই কিন্ডারগার্টেনের কাছাকাছি অবস্থিত একটি স্টোরের মালিক বিবিসিকে জানান, চারপাশের এলাকা সিল করে দেওয়া হয়েছে। ওই হামলার ঘটনা নিয়ে চীনের সামাজিক মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। অনেক ব্যবহারকারীই জানিয়েছেন যে, তারা এই ঘটনায় হতবাক হয়ে গেছেন।

চীনে সহিংস অপরাধের ঘটনা খুবই বিরল। তবে গত কয়েক বছরে দেশটিতে ছুরি নিয়ে হামলার ঘটনা বেড়ে গেছে। এর মধ্যে বেশিরভাগই স্কুলে।

গত বছরের আগস্টে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিয়াংঝি প্রদেশের একটি কিন্ডারগার্টেনে হামলার ঘটনায় তিনজন নিহত এবং আরও ছয়জন আহত হয়।

তার আগে ২০২১ সালের এপ্রিলে গুয়ানঝি ঝুয়াংয়ের বেইলিউ শহরে এলোপাতাড়ি ছুরিকাঘাতে দুই শিশু নিহত এবং আরও ১৬ জন আহত হয়। অপরদিকে ২০১৮ সালের অক্টোবরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি কিন্ডারগার্টেনে ছুরি নিয়ে হামলার ঘটনায় ১৪ শিশু আহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com