1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকিস্তানকে ২০০ কোটি ডলার দিলো সৌদি আরব

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের কাছ থেকে ২০০ কোটি মার্কিন ডলার পেয়েছে পাকিস্তান। মঙ্গলবার দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার এ তথ্য জানিয়েছেন।

দুর্বল অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথে ৩০০ কোটি ডলারের ঋণ চুক্তির পরে সৌদির কাছ থেকে পাওয়া এ সহায়তা পাকিস্তানের অর্থনীতিতে ইতিবাচক সাড়া ফেলতে পারে।

ইসহাক দার বলেছেন, ‘এই প্রবাহ কেন্দ্রীয় ব্যাংকের কাছে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়েছে এবং সেই অনুযায়ী ১৪ জুলাই শেষ হওয়া সপ্তাহের জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রতিফলিত হবে।’

তিনি আরও বলেছেন, ‘প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের পক্ষ থেকে আমি সৌদি আরবের নেতৃত্বকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাদের মহান দৃষ্টিভঙ্গি এবং স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানে ২০০ কোটি ডলার জমা রাখার মাধ্যমে সমর্থনের জন্য।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও পাকিস্তানকে আর্থিক সহায়তা নিশ্চিত করার জন্য সৌদি আরব এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেচেন, ‘এই আমানত পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করবে। এটি পাকিস্তানের অর্থনৈতিক পরিবর্তনে আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান আস্থা প্রতিফলিত করে। আমরা পাকিস্তানের অর্থনীতির উন্নতির জন্য প্রয়োজনীয় সব প্রচেষ্টা চালাতে প্রতিশ্রুতিবদ্ধ।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com