1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অষ্টম সন্তানের বাবা হলেন বরিস জনসন

  • আপডেট টাইম :: বুধবার, ১২ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন অষ্টমবারের মতো বাবা হয়েছেন। তার স্ত্রী ক্যারি মঙ্গলবার ইনস্টাগ্রামে নবজাতককে কোলে নিয়ে আছেন, এমন একটি ছবি পোস্ট দিয়ে তিনি এ তথ্য জানান।

ক্যারি জনসন তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘ফ্র্যাঙ্ক আলফ্রেড ওডিসিয়াস জনসন, তোমাকে এই পৃথিবীতে স্বাগত। ৫ জুলাই সকাল সোয়া ৯টার দিকে সন্তানের আগমন ঘটে।’ সেখানে তিনি আরও লিখেছেন, ‘আমি আমার ঘুমন্ত সন্তানের প্রতিটি মুহূর্ত উপভোগ করি। ওই সময়টায় তার মুখের বুদ্‌বুদ ওঠে। আমার বড় দুই সন্তান তাদের ছোট ভাইকে পেয়ে আনন্দ উত্তেজনায় জড়িয়ে ধরে, যা সবচেয়ে সুন্দর দৃশ্য।’

৫৯ বছরের বরিস জনসন ও ৩৫ বছরের ক্যারির ৩ ও ২ বছর বয়সী দুটি সন্তান আছে। বরিস ও ক্যারির প্রথম সন্তান উইলফ্রেড ২০২০ সালের এপ্রিলে জন্ম নেয়। আর পরের সন্তান মেয়ে রোমির জন্ম হয় ২০২১ সালের ডিসেম্বরে।

কনজারভেটিভ পার্টির সাবেক মিডিয়া উপদেষ্টা ক্যারিকে দুই বছর আগে বিয়ে করেন বরিস।

২০২১ সালের সেপ্টেম্বরে রোমির জন্মের আগে ইউএস টিভ নেটওয়ার্ক এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বরিস জানিয়েছিলেন, ওই সময় পর্যন্ত তার ছয় সন্তান রয়েছে।

২০২১ সালের মে মাসে এ যুগল বিয়ে করেন। ২০২০ সালে দ্বিতীয় স্ত্রী ম্যারিনা হোয়েলারের সঙ্গে বরিস জনসনের বিচ্ছেদ চূড়ান্ত হয়। ওই সংসারে বরিসের চারটি সন্তান আছে। এছাড়া অন্য এক প্রেমিকার সঙ্গেও বরিসের একটি কন্যাসন্তান আছে। তবে তার প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টিন-ওয়েনের সংসারে কোনো সন্তান নেই। ২০২২ সালের ৭ জুলাই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন বরিস জনসন।

সূত্র: বিবিসি, আইটিভি ডটকম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com