1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনে জিতেও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হতে পারলেন না পিটা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : জাতীয় নির্বাচনে জিতেও প্রধানমন্ত্রী হতে পারলেন না থাইল্যান্ডের মুভ ফরোয়ার্ড পার্টির (এমএফপি) নেতা পিটা লিমজারোয়েত। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে আইনপ্রণেতাদের প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় আপাতত প্রধানমন্ত্রী হতে পারছেন না তিনি।

গত মে মাসে শেষ হওয়া জাতীয় নির্বাচনে প্রায় এক দশক ধরে ক্ষমতায় থাকা সাবেক সেনা প্রধানকে পরাজিত করে জয় পায় পিটার নেতৃত্বাধীন জোট। তবে ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের পর লিখিত নির্বাচন বিধি অনুযায়ী, প্রধানমন্ত্রী হতে হলে জাতীয় নির্বাচনে কেবল জয় পেলেই হবে না, বরং পার্লামেন্টেরও সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে হবে। দেশের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে বর্তমানে যারা রয়েছেন, তাদের অধিকাংশই সেনাবাহিনীর নিয়োগ দেওয়া এবং তাদেরকে রক্ষণশীল দলের অংশ মনে করা হয়।

পার্লামেন্টে প্রধানমন্ত্রী পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন পিটা। কিন্তু ৭৪৯ সদস্য নিয়ে গঠিত পার্লামেন্টে তিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছেন। ভোটে ১৩ জন সিনেটরসহ মাত্র ৩২৪ জন তাকে সমর্থন করেছেন। তার বিপক্ষে ভোট দিয়েছেন ১৮২ জন। আর ভোট দানে বিরত ছিলেন ১৯৯ জন।

আগামী সপ্তাহে অবশ্য পিটার জন্য আরেকটি সুযোগ থাকছে। এবারও ৪২ বছর বয়সী পিটা প্রতিদ্বন্দ্বিতা করলে পার্লামেন্টের ৭৪৯ সদস্যের অর্ধেকের বেশি ভোট প্রয়োজন হবে তার।

বৃহস্পতিবার পার্লামেন্টের ভোটে পরাজিত হওয়ার পর ফল মেনে নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি এটা মেনে নিচ্ছি কিন্তু আমি হাল ছাড়ছি না। আমি আত্মসমর্পণ করব না এবং এই সময়টিতে আরও সমর্থন আদায়ে ব্যবহার করব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com