1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানের সঙ্গে উত্তেজনা, উপসাগরে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীর কাছে যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালীতে ইরান যাতে কোনো জাহাজ আটক করতে না পারে সে জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। খবর আল-জাজিরার।

শুক্রবার পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র এই সপ্তাহের শেষের দিকে উপসাগরীয় অঞ্চলে এফ-১৬ যুদ্ধবিমান পাঠাবে।

সংবাদমাধ্যম এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত সপ্তাহে ইরান হরমুজ প্রণালীর কাছে দুটি তেল ট্যাঙ্কার আটক করার চেষ্টা করার পর এই অঞ্চলে ওয়াশিংটনের সামরিক কর্মকাণ্ড বেড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সামরিক কর্মকর্তা আরও বলেন, উপসাগরী অঞ্চলে থাকা জাহাজগুলোকে বাড়তি নিরাপত্তা দিতে এই যুদ্ধবিমান মোতায়েন করা হবে। এর মাধ্যমে সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও বাড়বে।

মার্কিন নৌবাহিনী সাম্প্রতিক দুটি ঘটনার উদাহরণ দিয়ে বলেছে, ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ইউএসএস ম্যাকফাউল ঘটনাস্থলে পৌঁছালে ইরানি নৌযানগুলো পিছু হটে।

যদিও ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তেহরানের একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগার পর আদালতের আদেশে একটি ট্যাঙ্কার আটক করা হয়। উপসাগরে প্রায়ই বিভিন্ন দেশের পতাকাবাহী জাহাজ-ট্যাঙ্কার আটক করে থাকে ইরান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com