1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের হ্যাম্পটন শহরে বন্দুকধারীর গুলিতে এক নারীসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৫ জুলাই) সকালে এ হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারী পলাতক রয়েছেন ও হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে জানিয়েছেন হেনরি কাউন্টির মুখপাত্র মেলিসা রবিনসন।

সংবাদমাধ্যম সিএনএনকে রবিনসন জানান, শনিবার বেলা পৌনে ১১টার দিকে তারা বন্দুক হামলার খবর সম্পর্কিত প্রথম ফোনকল পান। ডগউড লেক সাব-ডিভিশনের কাছাকাছি যে এলাকায় এ ঘটনা ঘটেছে, সেখানে বাড়িঘরের পাশাপাশি একটি ব্যাপ্টিস্ট চার্চও রয়েছে।

স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা এক সংবাদ সম্মেলনে জানান, আন্দ্রে লংমোর নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তি হ্যাম্পটনেরই বাসিন্দা।

এদিকে, হ্যাম্পটন পুলিশ বিভাগের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। এতে সহায়তা করছে হেনরি কাউন্টির পুলিশ বিভাগ, শেরিফ বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটি ও ক্রাইম সিন ইউনিট। জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশনকেও বিষয়টি জানানো হয়েছে।

সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতারে যেকোনো তথ্য দিয়ে সাহায্যের বিনিময়ে ১০ হাজার মার্কিন ডলার পুরষ্কারও ঘোষণা করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের আপাতত লংমোর নামে ওই ব্যক্তির কাছে না যাওয়ার জন্য অনুরোধ করেছেন হেনরি কাউন্টি শেরিফ রেজিনাল্ড বি স্ক্যান্ড্রেট। কারণ পুলিশের ধারণা, তার কাছে এখনো অস্ত্র রয়েছে।

সূত্র: সিএনএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com