1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো: হুমায়ুন কবির অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা, ছয় মাসের কারাদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন, ব্রিটিশ, ইইউ ও চীনা কূটনীতিকদের বৈঠক শ্রীবরদী সীমান্তে ১২৭ বোতল ভারতীয় মদ জব্দ বর পছন্দ না হওয়ায় মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ, ভেঙে গেল বিয়ে!

কথায় কথায় রেগে গেলে মহাবিপদ হতে পারে

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ জুলাই, ২০২৩

লাইফস্টাইল ডেস্ক : কারও কোনো কাজ পছন্দ না হলেই খুব রেগে যান? কথায় কথায় চেঁচামেচি করেন? রাগের সময়ে কিছু খেতে ইচ্ছা করে না? কাজের কথাও বলতে পারেন না? এমন যদি হয়, তবে খেয়াল রাখুন— রাগ নিয়ন্ত্রণ করা খুব জরুরি। ভাবছেন হঠাৎ কেন রাগ নিয়ন্ত্রণের কথা উঠছে? আসলে রাগ নানা দিক থেকে ক্ষতি করতে পারে। কী হয় বেশি রাগের ফলে? জানা আছে কি? বেশ কয়েক ধরনের শারীরিক সমস্যা বাড়তে পারে রাগ অতিরিক্ত পর্যায়ে পৌঁছলে। কী কী হতে পারে?

১) রক্তচাপ সঙ্গে সঙ্গে অনেকটা বেড়ে যেতে পারে

২) বুক ধরফর করতে শুরু করে

৩) পেশিতে টান ধরতে পারে

৪) অতিরিক্ত রেগে গেলে কেউ অজ্ঞানও হয়ে যেতে পারেন

৫) পেটের ভিতরে অস্বস্তি হতে শুরু করে

৬) নানা ধরনের মানসিক সমস্যাও হয়। উদ্বেগ বেড়ে যেতে পারে কয়েক গুণ

৭) বিরক্তির মাত্রা বেড়ে গিয়ে কাজে তার প্রভাব পড়তে পারে

৮) মাথা গরম থাকলে অন্যদের সঙ্গে যোগাযোগ রাখার ক্ষেত্রে সমস্যা হতে পারে

কিন্তু কীভাবে কমাবেন রাগ? ইচ্ছা করলেই কি এ অনুভূতি নিয়ন্ত্রণ করা যেতে পারে?

১) সবার আগে বোঝার চেষ্টা করুন, কী কারণে অতটা রেগে যাচ্ছেন আপনি। রাগের উৎস বুঝতে পারলে তা নিয়ন্ত্রণ করা তুলনায় সহজ হবে।

২) হঠাৎ খুব রাগ হয়ে গেলে জোরে জোরে বড় ব়়ড় শ্বাস নিতে থাকুন। যতক্ষণ না মন স্থির হয়, ততক্ষণ এ ভাবেই শ্বাস নিতে থাকুন।

৩) নিজের সঙ্গে কথা বলা শুরু করুন। নিজেকে বোঝান যে এভাবে রাগ করতে থাকলে আদতে আপনারই সমস্যা বা়ড়বে।

৪) নিয়মিত যোগাভ্যাসও নিয়ন্ত্রণে রাখতে পারে রাগের অনুভূতি।

৫) হঠাৎ কোনো কারণে রেগে গেলে কারও উপরে চেঁচামেচি না করে দৌড়াতে চলে যেতে পারেন।

সূত্র: আনন্দবাজার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com