1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দক্ষিণ কোরিয়ায় বিদেশি কর্মীদের জন্য নতুন নীতি প্রকাশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার শ্রম মন্ত্রণালয় বিদেশিদের জন্য নতুন নীতি তৈরিতে বেশকিছু পরিবর্তন করতে চলেছে। সম্প্রতি বিদেশি কর্মীদের জন্য এ সংক্রান্ত একটি নির্দেশনা প্রকাশ করেছে দেশটি।

এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:

১) কোনো কর্মী কোরিয়া প্রবেশের পরে যদি কোম্পানি পরিবর্তন করতে চায় আর সেক্ষেত্রে যদি মালিকের কোনরকম ভুল না থাকে তাহলে মালিক কোনরকম কোরিয়ান কর্মী নিয়োগ ছাড়াই অন্য কর্মীদের নিয়োগ করতে পারবে।

২) শ্রমিক ও মালিক উভয়পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করার জন্য একটি স্বাধীন কমিশন গঠন হবে যা মালিক শ্রমিক উভয়ের সব তথ্য লিপিবদ্ধ করবে এবং পরবর্তীতে কোম্পানি পরিবর্তনের ক্ষেত্রে অথবা মালিক নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে আগের কোম্পানি পরিবর্তনের পুরো ইতিহাস জানতে পারবে।

৩) জনসংখ্যা হ্রাস ও কর্মী সংকট দূর করার জন্য শুধুমাত্র নির্দিষ্ট এলাকার মধ্যেই কোম্পানি পরিবর্তন অনুমতি প্রদান। তবে একটি নির্দিষ্ট সময় পর ও কাজে দক্ষতা অর্জনের পর নিয়মতান্ত্রিক উপায়ে কোম্পানি পরিবর্তন করতে পারবে সেক্ষেত্রে কোম্পানির কোনো রকম অনুমতি প্রয়োজন হবে না।

৪) দক্ষ কর্মীদের কোরিয়া পুনরায় প্রবেশের ক্ষেত্রে শর্ত শিথিলসহ দীর্ঘমেয়াদি বসবাসের একটি প্রক্রিয়া তৈরি করা।

৫) ৪ বছর ১০ মাস পর কোরিয়া ত্যাগ করলে ৬ মাস পর পুনরায় প্রবেশ সহ মালিক চাইলে ১ মাস পর কোরিয়ায় প্রবেশের নিয়ম চালু করা।

৬) একই কোম্পানিতে ২ বছরের অধিক কাজ করলে এবং কাজ সম্পর্কিত দক্ষতার সার্টিফিকেট অর্জন করলে দেশে না গিয়ে একটানা ১০ বছর থাকার সুযোগ।

৭) নিজ যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী মিল রেখে চাকুরী খোঁজার সুযোগ তৈরি করা।

৮) মালিক ও শ্রমিক উভয়ের সম্মতিতে ঘর ভাড়া মাসিক বেতনের ৮ থেকে ২০% পর্যন্ত নির্ধারণ।

৯) সরকারিভাবে বিদেশি কর্মীদের জন্য আবাসন তৈরি করাসহ ইত্যাদি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com