1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোল্যান্ডে প্লেন বিধ্বস্ত, নিহত ৫

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পোল্যান্ডে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়েছে। ওয়ারসয়ের কাছে একটি এয়ারফিল্ডের হ্যাঙ্গারে বিমানটি বিধ্বস্ত হয়। এতে পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী অ্যাডাম নিয়েডজিয়েলস্কি বলেন, স্থানীয় সময় সোমবারের ওই দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এছাড়া কমপক্ষে আরও সাতজন আহত হয়েছে।

দমকল বাহিনীর বরাত দিয়ে পোলিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লোকজন খারাপ আবহাওয়া থেকে বাঁচতে এয়ারফিল্ডের হ্যাঙ্গারে আশ্রয় নিয়েছিলেন। সে সময়ই ওই দুর্ঘটনা ঘটেছে।

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে দমকল বাহিনীর মুখপাত্র মোনিকা নোয়াকোয়াস্কা ব্রিন্দা বলেন, খারাপ আবহাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

ওয়ারশ থেকে ৪৭ কিলোমিটার (২৯ মাইল) দূরের ক্রিকিনো গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর পরই সেখানে চারটি হেলিকপ্টার এবং ১০টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়।

পোলিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার শিকার প্লেনটি সেসনা ২০৮ মডেলের। স্থানীয় দমকল বিভাগ নিশ্চিত করেছে যে, ক্রিকিনোর একটি এয়ারফিল্ডে ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পুলিশকে ফোন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com