1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

পদযাত্রা শুধু পদযাত্রা নয়, এটি ‘বিজয় যাত্রা’: ফখরুল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের বিএনপি এবং সমমনা শরিক দলের পদযাত্রা শুধু পদযাত্রা নয়, এটি ‘বিজয় যাত্রা’।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে রাজধানীর গাবতলীতে বিএনপির সরকার পতনের এক দফা দাবি আদায়ের পদযাত্রা কর্মসূচির পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই দেশের মানুষ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তাই দ্রুত তাদেরকে পদত্যাগ করতে হবে।

ফখরুল বলেন, আবারো পরিষ্কার করে বলছি অবৈধ এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। কারণ গতকাল আমরা সবাই ঢাকায় একটি নির্বাচনের তামাশা দেখেছি।

সেখানে আওয়ামী লীগের হ্যাভিওয়েট একজন প্রার্থী ছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন হিরো আলম। সেখানে দেখলাম ভোটকেন্দ্রে কোনো ভোটার নাই। হিরো আলম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, তারপরও তাকে মেরে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। আর সরকারের পোষা পুলিশ প্রশাসন সেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে।

ফখরুল বলেন, এই সমস্ত তামাশা করে আর কোনো লাভ হবে না। তারা ২০১৪ সালে ১৫৪ আসনে বিনা ভোটে জয়লাভ করেছে। ২০১৮ সালের দিনের ভোট রাতে করেছে। এই ধরনের ভোট আর হতে দেওয়া হবে না। মানুষ হতে দেবে না।

আজ যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের মাধ্যমে এক দফা দাবি আদায় করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com