1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফের কোরান পোড়ালে সুইডেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের হুমকি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : আরেকবার কোরান পোড়ানো হলে সুইডেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে ইরাক। বৃহস্পতিবার বাগদাদে সুইডিশ দূতাবাসে হামলার পর এ হুমকি দেওয়া হয়েছে।

সুইডেনে কোরান পোড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার ভোরে শত শত বিক্ষোভকারী বাগদাদে সুইডিশ দূতাবাসে হামলা চালায়। বিক্ষোভকারীরা দূতাবাসের নিরাপত্তা দেয়ালের ওপরে উঠে পড়ে এবং ভেতরে অগ্নিসংযোগ করে। সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রোম বলেছেন, দূতাবাসের কর্মীরা নিরাপদে রয়েছে।

সুইডিশ দূতাবাস পোড়ানোর তীব্র নিন্দা জানিয়েছে ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির কার্যালয় থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনা নিরাপত্তার লঙ্ঘন। বিবৃতিতে কূটনৈতিক মিশনগুলো রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে ‘সুইডেনের মাটিতে পবিত্র কোরান পোড়ানোর ঘটনার পুনরাবৃত্তি ঘটলে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে’ বলেও হুমকি দেওয়া হয়েছে এতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com