1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ জামালপুরে ঝুলন্ত মরদেহ সরিয়ে ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি

গমের দাম বাড়ছে বিশ্ববাজারে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

অর্থ ও বাণিজ্য ডেস্ক : রাশিয়া ইউক্রেনের বন্দরগামী জাহাজগুলোকে সম্ভাব্য সামরিক লক্ষ্য হিসাবে বিবেচনা করার পরে বিশ্ববাজারে গমের দাম বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

সোমবার জাতিসংঘের একটি চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে মস্কো। চুক্তিটির মাধ্যমে কৃষ্ণ সাগর অতিক্রম করে শস্যের চালানের জন্য জাহাজের নিরাপদ পারাপর ও নোঙ্গর নিশ্চিত করা হয়েছিল।

গত তিন রাত ধরে বন্দর নগরী ওডেসা এবং ইউক্রেনের অন্যান্য শস্য কেন্দ্র নগরীতে রাশিয়া বোমাবর্ষণ করছে।

মস্কো সতর্ক করে দিয়ে বলেছে, বৃহস্পতিবার থেকে ওডেসা যাওয়া যেকোনো জাহাজকে ‘কিয়েভ সরকারের’ পক্ষ হিসেবে দেখা হবে।

হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাডাম হজ জানিয়েছেন, রাশিয়া বেসামরিক জাহাজে হামলা করার এবং ইউক্রেনকে দোষারোপের পরিকল্পনা করছে। বেসামরিক জাহাজে হামলাকে বৈধতা দেওয়ার জন্য রাশিয়ার সমন্বিত প্রচেষ্টার অংশ ইউক্রেনীয় বন্দরগুলিতে আরও সামুদ্রিক মাইন স্থাপন করেছে মস্কো।

বিবিসি জানিয়েছে, রাশিয়ার ঘোষণার পর ইউরোপীয় স্টক এক্সচেঞ্জে গমের দাম আগের দিনের থেকে বুধবার ৮ দশমিক ২ শতাংশ বেড়েছে প্রতি টন ২৮৪ ডলার হয়েছে। একই সময় ভুট্টার দাম বেড়েছে ৫ দশমিক ৪ শতাংশ।

মার্কিন গমের দাম ৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে। রাশিয়ার ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর থেকে এটি সর্বোচ্চ দৈনিক বৃদ্ধি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com