1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগদাদে সুইডেনের দূতাবাসে হামলা, অগ্নিসংযোগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে সুইডেনের দূতাবাসে হামলার ঘটেছে। সুইডেনে কোরান পোড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার ভোরে শত শত বিক্ষোভকারী এই হামলা চালিয়েছে। বিক্ষোভকারীরা দূতাবাসের নিরাপত্তা দেয়ালের ওপরে উঠেছে এবং ভেতরে অগ্নিসংযোগ করেছে।

সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রোম বলেছেন, দূতাবাসের কর্মীরা নিরাপদে রয়েছে। তবে ইরাকি কর্তৃপক্ষ ভিয়েনা কনভেনশন অনুযায়ী দূতাবাস রক্ষার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘যা হয়েছে তা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং সরকার এই হামলার তীব্র নিন্দা জানায়। আমাদের অসন্তোষ প্রকাশ করতে সরকার উচ্চ পর্যায়ের ইরাকি প্রতিনিধিদের সাথে যোগাযোগ করছে।’

শিয়া ধর্মগুরু মুকতাদা সদরের সমর্থকরা বৃহস্পতিবারের বিক্ষোভের ডাক দিয়েছিল। কয়েক সপ্তাহের মধ্যে সুইডেনে দ্বিতীয় দফায় কোরান পোড়ানোর প্রতিবাদে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। মুকতাদা আল সদর ইরাকের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্বদের একজন। গত বছর তার ডাকে হাজার হাজার সমর্থক বাগদাদের অতি সুরক্ষিত গ্রিন জোন দখল করেছিল এবং মারাত্মক সংঘর্ষে লিপ্ত হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com