1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেক্সিকোর বারে হামলা, নিহত ১১

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর উত্তর সীমান্তের শহর সান লুইস কলোরাডোর একটি বারে হামলায় ১১ জন নিহত হয়েছে। বার থেকে বের করে দেওয়া এক ব্যক্তি পেট্রোল বোমা হামলা চালালে এ ঘটনা ঘটে। শনিবার সোনোরা রাজ্যের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সোনোরা রাজ্যের সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, শনিবার ভোরে হামলার সময় সন্দেহভাজন ওই যুবক নেশাগ্রস্ত ছিলেন। বারে থাকা নারীদের অসম্মান করার জন্য তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। পরে তিনি ফিরে আসেন এবং বারের দরজায় এক ধরণের পেট্রোল বোমা নিক্ষেপ করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ১১ জনের মধ্যে চার জন নারী রয়েছেন। আহত আরও চার নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com