1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

পাকিস্তানে ইসলামিক দলের সম্মেলনে বিস্ফোরণে নিহত ৩৯

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি ইসলামিক দলের সম্মেলনে বিস্ফোরণে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১২৩ জন। রোববার বাজাউর জেলার খার তহসিলে জমিয়ত উলেমা ইসলাম-ফজল (জেইউআই-এফ) এর সম্মেলনে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ডন অনলাইন।

বাজাউর জেলা জরুরি কর্মকর্তা সাদ খান জানিয়েছেন, খারের জেইউআই-এফ নেতা মাওলানা জিয়াউল্লাহ জানও বিস্ফোরণে নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের পেশোয়ার এবং টাইমারেরার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

প্রাদেশিক পুলিশ প্রধান আখতার হায়াত রয়টার্সকে বলেন, আত্মঘাতী বোমার কারণে বিস্ফোরণটি ঘটেছে।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর আতঙ্কিত লোকজন ঘটনাস্থলে জড়ো হচ্ছেন এবং অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে।

জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমান এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি সরকারের কাছে হামলার তদন্ত দাবি করেছেন।

দলের আরেক নেতা হামদুল্লাহ জানিয়েছেন, জেইউআই-এফ এর ওপর এটাই প্রথম হামলা নয়, এর আগেও তাদের ওপর এ ধরনের হামলা হয়েছে।

তিনি বলেছেন, ‘আমাদের কর্মীদের টার্গেট করার ঘটনা এর আগেও হয়েছে। আমরা পার্লামেন্টে এ নিয়ে আওয়াজ তুলেছি কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com