1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

জার্মানিতে স্কুল ও দোকানপাট খোলার সিদ্ধান্ত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাস জার্মানিকেও চেপে ধরেছে। আক্রান্ত করেছে ১ লাখ ৩৩ হাজার ৪৫৬ জনকে। তবে চিকিৎসা বিজ্ঞানে উন্নত দেশটিতে খুব একটা সুবিধা করতে পারছে না করোনা। সে কারণে মৃতের সংখ্যা এখনো ৩ হাজার ৫৯২। তার উপর কমতে শুরু করেছে আক্রান্ত ও মৃতের সংখ্যাও।

সে কারণে আগামী সপ্তাহ থেকে নির্দিষ্ট কিছু দোকানপাট ও মে মাসের ৪ তারিখ থেকে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

তিনি জানান দেশব্যাপী ৪ মে থেকে স্কুলগুলো খুলবে। প্রথম দিকে যারা চূড়ান্ত বর্ষে আছে তাদের পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো খুলবে। গ্রাহকদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলার নিশ্চয়তা দিতে পারলে খুলবে হেয়ারড্রেসিং সেলুনও। যেসব দোকানগুলোর আয়তন ৮০০ স্কয়ার মিটার সেগুলো আগামী সপ্তাহে খুলবে। বিশেষ করে বইয়ের দোকান, মোটর সাইকেলের দোকান, গাড়ীর শোরুম।

সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়টি ৩ মে পর্যন্ত কঠোরভাবে পালন করতে হবে। আর সাংস্কৃতিক ইভেন্ট; বিশেষ করে কনসার্ট ও বিয়ার ফেস্টিভ্যাল নিষিদ্ধ থাকবে আগস্টের শেষ পর্যন্ত।

গণপরিবহনে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। পরিধান করতে হবে কেনাকাটা করতে গেলেও।

সবশেষে মেরকেল বলেছেন, ‘আমরা এমন কিছু অর্জন করেছি যেটা করতে পারব এমন কোনো নিশ্চয়তা ছিল না। এটা নিয়ে এখনো আমাদের স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে।’

মহামারি করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে আছে বিশ্বের অর্থনীতি, পর্যটন, ক্রীড়াসহ নানান অর্থনৈতিক কর্মকাণ্ড। সে কারণে পৃথিবীতে হু হু করে বাড়ছে বেকারত্বের সংখ্যা। বাড়ছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা। এগুলো সামাল দিতে আস্তে আস্তে বিভিন্ন দেশ দোকানপাট ও কলকারখানা খোলার সিদ্ধান্ত নিতে শুরু করেছে।

তথ্যসূত্র : গার্ডিয়ান ও রয়টার্স

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com