1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খুলনায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আর কিছুক্ষণের অপেক্ষা পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬ শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ প্রস্তাবিত বাজেটে যেসব পণ্য-সেবার দাম বাড়তে পারে, কমতে পারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

করোনায় আরও ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৪১

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৬০ জনে দাঁড়িয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৪১ জনের শরীরে করোনাভাইরাসে উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এর আগে ১২৩১ জন আক্রান্ত ছিল। এ নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা ১৫৭২ জনে দাঁড়িয়েছে। গত কয়েকদিনের তথ্য বিশ্লেষণে দেখে গেছে, প্রতিদিনই বাড়ছে প্রাণঘাতী করানোভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টা ৯ জন আইসোলেশন থেকে ছাড় পেয়েছে। এ পর্যন্ত মোট ৭২ জন ছাড় পেল। আর ৪৪৯৯ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। মোট হোম কোয়ারেন্টাইনে ৩৩ হাজার ৩শ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৩৫ জনকে। মোট আইসল্যুশনে ৪৬১ জন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ২১৩৫ জনের। পরীক্ষা করা হয়েছে ২০১৯ জনের। নমুনা সংগ্রহ বেড়েছে ৪ শতাংশ এবং পরীক্ষা বেড়েছে ১৬ শতাংশ।

তিনি জানান, মারা যাওয়া ১০ জনের মধ্যে পুরুষ সাত জন, নারী তিন জন। এদের মধ্যে ৭০ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ২১ থেকে ৩০ এর মধ্যে ১ জন। এদের মধ্যে ছয়জন ঢাকার, চারজন বাইরের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com