1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শনিবার, ৫ আগস্ট, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ আগস্ট) স্থানীয় সময় বিকেলে লাহোরে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

তোশাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ তাকে তিন বছরের কারাদণ্ড ও ১ লাখ রুপি অর্থদণ্ড দিয়েছেন ইসলামাবাদের ট্রায়াল কোর্ট। রায়ের পরপরই তাকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ। এ প্রতিবেদন লেখার সময় ইমরান খানকে কোট লাখপাত কারাগারে নেওয়া হচ্ছিল।

পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রায়ের সময় ইমরান খান ও তার আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে পাকিস্তানের নির্বাচন কমিশন ইমরান খানকে বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির জন্য দোষী সাব্যস্ত করে। তাকে পরবর্তী জাতীয় নির্বাচন পর্যন্ত সরকারি কোনো পদে থাকার অযোগ্য ঘোষণা করা হয়। তবে, ইমরান খান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন।

তথ্যসূত্র: ডন অনলাইন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com