1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ জামালপুরে ঝুলন্ত মরদেহ সরিয়ে ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি

পাকিস্তানে রুপির রেকর্ড দরপতন, ডলার ছুঁয়েছে ৩০০ রুপি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) আন্তঃব্যাংক লেনদেনে মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রার দর কমেছে ১ দশমিক ৮৭ রুপি। খবর জিও নিউজ

এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের (ইসিএপি) বরাতে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে আন্তঃব্যাংক বাজারে আজ রেকর্ড ২৯৯ রুপিতে ডলারের হাত বদল হয়েছে। খোলা বাজারে ডলার বিক্রি হয়েছে ৩০৬ রুপিতে।

এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের (ইসিএপি) তথ্য অনুযায়ী, গতকাল ডলারের বিপরীতে রুপির দর ছিল ২৯৭ দশমিক ১৩, যা গত সপ্তাহে শেষ কর্মদিবসে ছিল ২৯৫ দশমিক ৭৮।

পাকিস্তান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে ২০২২ সাল থেকে আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কিন্তু, এ বছরের জুনে এই বিধিনিষেধ শিথিল করা হয়, কারণ আইএমএফের ঋণের একটি শর্ত ছিল।

এর আগে, চলতি বছরের ১১ মে ডলার বিক্রি হয়েছিল ২৯৮ দশমিক ৯৩ রুপিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com