1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সপ্তাহ না ঘুরতেই বাড়লো সোনার দাম

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

অর্থ ও বাণিজ্য ডেস্ক : সপ্তাহ না ঘুরতেই দেশের বাজারে বাড়লো সোনার দাম। বৃহস্পতিবার (২৪ আগস্ট) আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এখন প্রতিভরি সোনার দাম ধরা হয়েছে ১ লাখ ১ হাজার ২৪৪ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে, গত ২০ জুলাই সোনার ভরি প্রথম লাখ টাকা ছাড়ায়।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন করে দাম বাড়ানোর ফলে গত এক সপ্তাহের ব্যবধানে ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ২১৭ টাকা বাড়ানো হয়েছে। শুক্রবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ১ হাজার ২৪৪ টাকা।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২৫ আগস্ট থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ ১ হাজার ২৪৪ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ৯৬ হাজার ৬৩৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে ৮২ হাজার ৮১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৬৯ হাজার ৫০ টাকা।

তবে রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com