1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ইমরান খানের সাজা স্থগিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাদণ্ড স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। মঙ্গলবার দুই বিচারপতির বেঞ্চ ইমরানের তিন বছরের কারাদণ্ডের নিম্ন আদালতের সিদ্ধান্তকে বাতিল করেছে।

ইসলামাবাদের একটি বিচারিক আদালত পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) দায়ের করা মামলায় পিটিআই প্রধানকে দোষী সাব্যস্ত করেছিল। রাষ্ট্রীয় উপহারের বিবরণ গোপন করার অভিযোগে তাকে তিন বছরের জন্য কারাদণ্ড দেয় আদালত। এই রায়ে তাকে পাঁচ বছরের জন্য সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য ঘোষণা করা হয়েছে।

পরে ইমরান তার দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। তাকে দোষী সাব্যস্ত করা বিচারিক আদালতের বিচারকের কাছে মামলাটি ফেরত পাঠানোর ইসলামাবাদ হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের (এসসি) কাছেও গিয়েছিলেন।

তোশাখানা মামলায় হাইকোর্ট ইমরানের সাজা স্থগিত এবং তাকে মুক্তির আদেশ দিয়েছেন। তবে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে দায়ের করা আরেকটি মামলায় তিনি মুক্তি পাচ্ছেন না। অবশ্য আদালত তাকে কুখ্যাত অ্যাটক কারাগার থেকে মুক্তি দিয়ে বিচারিক হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com