1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

ইতালির দক্ষিণাঞ্চলে করোনার বিরুদ্ধে বিজয় ঘোষণা

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির স্বাস্থ্য কর্মকর্তারা শুক্রবার দারিদ্রপীড়িত দক্ষিণাঞ্চলে করোনাভাইরাসের বিপক্ষে বিজয় ঘোষণা করেছেন। সেখানকার হাসপাতালগুলোতে নতুন করে আক্রান্ত রোগী আসছে না।

ছয় সপ্তাহ আগে ইতালির প্রধানমন্ত্রী গুইসেপে কন্তে বলেছিলেন যে করোনার বিরুদ্ধে ইতালির বিজয় নির্ভর করবে যতোদিন সংক্রমণ উন্নত উত্তরাঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে। কারণ, সেখানে করোনার বিরুদ্ধে লড়ার সব ধরনের সুযোগ-সুবিধাই রয়েছে। চ্যালেঞ্জটা ছিল দারিদ্রপীড়িত দক্ষিণাঞ্চল নিয়ে। সেখানে ভালোভাবেই উতরে গেছে ইতালি।

ইতালির জনস্বাস্থ্য কাউন্সিলের প্রধান ফ্রাঙ্কো লোকাতেলি বলেছেন, ‘দক্ষিণাঞ্চলে আমরা মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রুখতে পেরেছি। এখন এই অঞ্চলকে করোনামুক্ত ঘোষণা করা সময়ের ব্যাপার।’

বর্তমানে ইতালিতে করোনা আক্রান্তের একটা বড় অংশ আসছে বাণিজ্যিক রাজধানী মিলান ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে। মূলত এই অঞ্চলের আশে-পাশেই সবচেয়ে বেশি করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। যেখানে সেরা সেরা হাসপাতাল রেয়ছে। রয়েছে সব সেরা সেরা মেডিকেল সরঞ্জামাদি।

মহামারি করোনাভাইরাসে ইতালিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭২ হাজার ৪৩৪ জন। মারা গেছে ২২ হাজার ৭৪৫ জন। যা মার্কিন যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ। করোনার সঙ্গে লড়াই করে দেশটিতে সুস্থ হয়ে উঠেছে ৪২ হাজার ৭২৭ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com