1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

সদরঘাটসহ সব নৌ টার্মিনালে প্রবেশে টোল আদায় অবৈধ কেন নয়?

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : সদরঘাটসহ দেশের সব নৌ টার্মিনালে প্রবেশকালে যাত্রীপ্রতি ১০ টাকা এন্ট্রি ফি বা টোল আদায় কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

জনস্বার্থে করা এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে নৌ-পরিবহন সচিব, স্থানীয় সরকার সচিব, বিআইডব্লিউটিএ চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মোকসেদ আলী ও মো. সারোয়ার আলম।

এর আগে গত ২৫ জুন সদরঘাটসহ দেশের সব নৌ-বন্দরে প্রবেশের সময় ১০ টাকা ফি নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন।

এদিকে আজ রিটকারী পক্ষের আইনজীবী মোকসেদ আলী জানান, যেহেতু বিমানবন্দর, রেলস্টেশন ও বাস টার্মিনালে প্রবেশের জন্য যাত্রীদের কাছ থেকে কোনো ফি বা টোল নেওয়া হয় না, ফলে সদরঘাটে প্রবেশে যাত্রীপ্রতি ১০ টাকা ফি নেওয়াকে আমরা এক ধরনের নীরব চাঁদাবাজি বলে মনে করি। এ কারণে সদরঘাটসহ দেশের সব নৌ-বন্দরে প্রবেশে ১০ টাকা এন্ট্রি ফি নেওয়া বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com