1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খুলনায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আর কিছুক্ষণের অপেক্ষা পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬ শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ প্রস্তাবিত বাজেটে যেসব পণ্য-সেবার দাম বাড়তে পারে, কমতে পারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

করোনায় আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ৩০৬

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা ৮৪ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০৬ জনের শরীরে করোনাভাইরাসে উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এর আগে ১ হাজার ৮৩৮ জন আক্রান্ত ছিল। এ নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা ২ হাজার ১৪৪ জনে দাঁড়িয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মীরজাদী সেব্রিনা বলেন, ‘বর্তমানের আইসিউইতে আছেন ১১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আটজন এ পর্যন্ত মোট সুস্থ হলো ৬৬ জন। মারা যাওয়া ১০ জনের মধ্যে ৬০ বছরের উপরে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন একজন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন ঢাকার, দুইজন নারায়ণগঞ্জের ও একজন সাভারের।’

২১-৩০ বছর বয়সিরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘মোট আক্রান্তদের ২৭ ভাগের বয়স ২১ থেকে ৩০ এর মধ্যে। ৩১-৪০ বছরের মধ্যে ২২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৯ ভাগ রয়েছে। আক্রান্তদের মধ্যে ৬২ ভাগ পুরুষ ও বাকিরা নারী।’

তিনি জানান, এলাকা ভিত্তিক হিসাবে সব থেকে বেশি আক্রান্ত ঢাকা শহরে ৩২ ভাগ। তার পর যথাক্রমে রয়েছে গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জ।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ২ হাজার ১১৪ জনের। এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ১৯১ জনের। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৬৬ জনকে। মোট আইসোলেশনে আছে ৫৯৯ জন।

প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসে বিশ্বের ২১০টি দেশে ১ লাখ ৫৪ হাজার ৩৮৮ জন মারা গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com