1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন

ডিম আমদানির অনুমোদন: ডিম, পেঁয়াজ ও আলুর দাম নির্ধারণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : অবশেষে ডিম, পেঁয়াজ ও আলুর দাম নির্ধারণ করে দিলো বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে অল্প ডিম আমদানি করা হবে। এরপরও যদি দাম না নিয়ন্ত্রণে থাকে তাহলে বেশি পরিমাণ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এসময় বাণিজ্য সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভা শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজ, আলু ও ডিমের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। ভোক্তা পর্যায়ে আলুর দাম হবে প্রতি কেজি ৩৫ থেকে ৩৬ টাকা। আর পেঁয়াজের দাম হবে প্রতি কেজি ৬৪ থেকে ৬৫ টাকা। সরকার নির্ধারিত এই দাম কার্যকর হচ্ছে কিনা ভোক্তা অধিকার মাঠে থেকে তা মনিটরিং করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজকে না হলেও কাল থেকে অভিযান শুরু করবে। এছাড়া, সকল জেলার জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিকট কঠোর নির্দেশনা দেওয়া হবে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের জন্য। দেশের সর্বত্র মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।

তিনি জানান, সয়াবিন তেলের দাম পাঁচ টাকা কমে আসবে বলে ব্যবসায়ীরা আশ্বাস দিয়েছেন।

এদিকে, গতকাল বুধবার টিসিবি’র ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্প আয়ের মানুষদের মধ্যে সাশ্রয়ী মূল্যে বিক্রির জন্য দেশি ও বিদেশি উৎস থেকে ৩ কোটি ৮০ লাখ লিটার সয়াবিন তেল আমদানির দুটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে  সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com