1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

আরো এক মাস কানাডা-যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আরো এক মাস সীমান্ত বন্ধ রাখতে সম্মত হয়েছে কানাডা ও যুক্তরাষ্ট্র। শনিবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ তথ্য নিশ্চিত করেছেন।

ওয়াশিংটন ও অটোয়া গত ১৯ মার্চ দুই দেশের সীমান্ত বন্ধের ঘোষণা দেয়। নাগরিকদের অন্য দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করলেও সীমিত পরিসরে বাণিজ্যিক সম্পর্ক ধরে রাখে যুক্তরাষ্ট্র ও কানাডা। আগামী সপ্তাহে দেশ দুটির সীমান্ত খোলার কথা থাকলেও ট্রুডো জানালেন, নিষেধাজ্ঞা বহাল থাকবে আরো ৩০ দিন।

তবে কানাডার প্রধানমন্ত্রীর আশা, মাস্কসহ অন্য চিকিৎসা সরঞ্জাম সরবরাহ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। সরকারি ওয়েবসাইট বলছে, এপর্যন্ত দেশটিতে কোভিড-১৯ এ মারা গেছে ১৩৪৬ জন। আর আক্রান্তের সংখ্যা ৩২৪১২।

কানাডায় এ মহামারিতে সবচেয়ে ক্ষতি হয়েছে কুইবেকের, মৃত্যু হয়েছে ৮০৫ জনের। বয়স্কদের সুযোগ সুবিধা নিশ্চিতে শনিবার সেখানে সেনাবাহিনী পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com