1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

‘ডাঙ্কি’ সিনেমা মুক্তির কথা ঘোষণা করলেন শাহরুখ

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : চলতি বছরটি শাহরুখের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় বছর হয়ে থাকবে। এ বছর তিনি ‘পাঠান’ এবং ‘জওয়ান’ সিনেমা দিয়ে বলিউডে ইতিহাস সৃষ্টি করেছেন।

এবার বাদশা তার চলতি বছরের তৃতীয় সিনেমা ‘ডাঙ্কি’র মুক্তির কথা জানালেন। ১৫ সেপ্টেম্বর ‘জওয়ান’ সিনেমার সাংবাদিক সম্মেলন থেকে এ সিনেমার মুক্তির কথা জানালেন শাহরুখ।

‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনোমর জন্যই পিছিয়ে গিয়েছিল রাজকুমার হিরানীর নতুন সিনেমা মুক্তি। তবে গতকাল শাহরুখ জানালেন, চলতি বছরের ক্রিসমাসেই বড়পর্দায় আসতে চলেছে ‘ডাঙ্কি’।

‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমা মুক্তির পর সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন শাহরুখ খান। সাংবাদ সম্মেলনে শাহরুখের মুখে উঠে এলো তার আগামী সিনেমার কথাও।

শাহরুখকে সঞ্চালক প্রশ্ন করেছিলেন, ‘২০২৩ সালটা শাহরুখের জন্য ঐতিহাসিক হতে যাচ্ছে?’ এ প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, ‘বছরের শুরুতে পাঠান এলো, এরপরে জওয়ান। শেষের দিকে বড়পর্দায় মুক্তি পেতে পারে ডাঙ্কি। করোনার দীর্ঘ বিরতির পরে, আমার জন্যও ক্যামেরার সামনে ফেরাটা একটু অস্বস্তিরই ছিল।’

শাহরুখ আরও বলেন, ‘সেইসময়ে আমায় সাহস যুগিয়েছিল আমার বড় ছেলে এবং মেয়ে। ৩ বছর পরে সেটে ফেরাটা আমার কাছে অস্বস্তির ছিল। আমার ছেলে আরিয়ান আর মেয়ে সুহানা আমায় বলেছিল। আমরা যখন বড় হচ্ছি, আমরা দেখেছি তোমার সিনেমাকে সাফল্য পেতে। আমরা হাওয়ায় সেই জনপ্রিয়তা অনুভব করেছি। কিন্তু আব্রাম, ও জানে তুমি একজন তারকা কিন্তু কখনো সেই উন্মাদনাটা অনুভব করেনি। আগামী ৫টা সিনেমা, ওর জন্য হিট হোক।’

‘জওয়ানের’ সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোনও। এ সিনেমায় শাহরুখের মায়ের ভূমিকায় দেখা গিয়েছে তাকে। দীপিকার চরিত্র নিয়ে শাহরুখ বলেন, “দীপিকা বন্ধুত্বের খাতিরে একটা ছোট চরিত্র ভেবে অভিনয় করতে এসেছিল, কিন্তু আমি আর অ্যাটলি ওকে দিয়ে একটা গোটা সিনেমাই শুট করিয়ে নিয়েছি। আমি প্রথম ‘বেশরম রং’ গানটি দেখার পরে দীপিকাকে বলেছিলাম, ‘মায়ের চরিত্রে অভিনয় করবে?’ ও রাজি হয়ে যায়।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com