1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন

‘হিমাগারের আলু ২৬-২৭ টাকায় বিক্রি করতে হবে’

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

মুন্সীগঞ্জ: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, রোববার থেকে হিমাগারের আলু ২৬-২৭ টাকা কেজি দরে বিক্রি করতে হবে। যদি কোনো আলু ব্যবসায়ী তার আলু বিক্রি না করেন, তাহলে সরকারই ওই টাকা দরে সেই আলু বিক্রি করে মালিকদের টাকা বুঝিয়ে দেবে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলু ব্যবসায়ী ও হিমাগার মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, সরকারের অনেক ক্ষমতা রয়েছে। চাইলে সরকার আলু অধিগ্রহণ করে বেঁচে দিতে পারে। কিন্তু সরকার তার ক্ষমতা দেখাতে চায় না। তাই আলু ব্যবসায়ীদের আহ্বান জানাবো ২৬-২৭ টাকা দরে পাইকারি ও ৩৫-৩৬ টাকা দরে খুচরা আলু বিক্রি করত হবে।

তিনি জানান, মুন্সীগঞ্জের ৬০টি হিমাগারে এখনো সাড়ে ৩ লাখ মেট্রিক টন আলু মজুদ আছে। খুচরা বিক্রেতাদের পরামর্শ দিয়ে তিনি বলেন, যদি পাইকারি ২৬-২৭ টাকা কেজি দরে আলু কিনতে না পারেন, তাহলে স্থানীয় ইউএনওর সঙ্গে যোগাযোগ করবেন। প্রশাসন আপনাদের পাইকারি ২৬-২৭ টাকা দরে আলু কিনে দেওয়ার ব্যবস্থা করবে।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আবু জাফর রিপনের সভাপতিত্বতে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com