1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নাগা চৈতন্যর সিনেমায় যুক্ত হয়ে উচ্ছ্বসিত সাই পল্লবী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা নাগা চৈতন্য। তার পরবর্তী সিনেমা ‘এনসি২৩’। এটি পরিচালনা করছেন তরুণ পরিচালক চান্দু মন্ডেটি। এবার এ সিনেমায় যুক্ত হলেন দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী।

বুধবার (১৯ সেপ্টেম্বর) একটি টুইট (এক্স) করেছেন সাই পল্লবী। চুক্তিবদ্ধ হওয়ার কয়েকটি ছবিও শেয়ার করেন তিনি। আর ক্যাপশনে লিখেন— ‘এই টিমের সঙ্গে যুক্ত হয়ে আমি দারুণ খুশি। চে আক্কিনেনি (নাগা চৈতন্য) গুরু আমরা আবারো বিশেষ একটি চলচ্চিত্রে একসঙ্গে কাজ করছি।’

দর্শকদের উদ্দেশ্যে সাই পল্লবী লিখেন, ‘‘আমার প্রিয় তেলেগু দর্শক, আমি আপনাদের অনেক মিস করি। ‘এনসি২৩’ সিনেমার মাধ্যমে ফের আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আমি খুবই উচ্ছ্বসিত।’’

এ সিনেমার গল্প প্রসঙ্গে ‘কার্তিকেয়া টু’খ্যাত পরিচালক চান্দু বলেন, ‘কার্তিক নামে স্থানীয় এক যুবকের বাস্তব ঘটনা নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। ঘটনাটি ২০১৮ সালে ঘটেছিল। দুই বছর ব্যয় করে আমরা চিত্রনাট্য প্রস্তুত করেছি। সিনেমার গল্প শোনে নাগা মুগ্ধ।’

কার্তিক নামে যুবকের চরিত্র রূপায়ন করছেন নাগা। চরিত্রটি বাস্তবসম্মতভাবে চিত্রায়নের জন্য গত মাসে জেলেপাড়ায় গিয়েছিলেন নাগা।

ওই সময়ে এ অভিনেতা বলেন, ‘৬ মাস আগে চান্দু আমাকে সিনেমার গল্পটি শোনায়। গল্প শুনে আমি দারুণ উচ্ছ্বসিত হয়ে পড়ি। বাস্তব একটি ঘটনা অবলম্বনে সিনেমার চিত্রনাট্য রচনা করা হয়েছে। প্রযোজক বানি ভাস ও পরিচালক চান্দু চিত্রনাট্য প্রস্তুত করতে দুই বছর ব্যয় করেছেন এবং জেলেপাড়ায় আসা-যাওয়া করেছেন। এটা খুবই অনুপ্রেরণামূলক ঘটনা। আমরা জেলেপাড়ায় এসেছি, জেলেদের জীবনযাপন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং গ্রামের অবকাঠামো দেখার জন্য।’

বড় বাজেট নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘এনসি২৩’। খুব শিগগির সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com